বামপন্থা ও গণতন্ত্রের কথোপকথন

[দেশ]

[দেশ]

জম্মুতে সর্বাত্মক বনধ

জম্মুতে সর্বাত্মক বনধ

বিশেষ প্রতিবেদন

photo

শ্রমজীবী ভাষা, ১ অক্টোবর, ২০২১— ২২ সেপ্টেম্বর, জম্মুতে রিলায়েন্সের ১০০টি রিটেল স্টোর স্থাপনের সরকারি পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্যবসায়ী সংগঠনগুলি বনধের ডাক দেয়। এই ডাকে সাড়া দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, ওষুধের দোকান সহ সমস্ত বিপনি বন্ধ ছিল।

জম্মু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JCCI), ফেডারেশন অফ রিটেলারস অ্যাসোসিয়েশন জম্মু, অল জে অ্যান্ড কে ব্যাঙ্কোয়েট হল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ব্যবসা ও বাণিজ্য সংগঠন এই বনধের ডাক দেয়। ব্যবসায়ীরা জম্মুতে রিলায়েন্স রিটেলের ১০০টি স্টোর খোলার সিদ্ধান্ত এবং নরেন্দ্র মোদি সরকারের অন্যান্য "বাণিজ্য বিরোধী" নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। জম্মু ও কাশ্মীরে বাণিজ্যিক যানবাহনে যাত্রী কর চাপানো, বার ও রেস্তোরাঁর নতুন নিয়ম, নতুন ভূতত্ত্ব ও খনির নীতি, ব্যাঙ্কোয়েট হলের উপর নিষেধাজ্ঞা এবং কৃষি জমি বিক্রির প্রতিবাদ জানাতে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছেন। এই দিন ব্যবসা ধর্মঘট সর্বাত্মক রূপ নেয়। এই বনধ সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত সমর্থন আদায় করে নেয়। বাজারগুলি একেবারে জনশূন্য ছিল। প্রাইভেট গাড়ি চলেনি।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, লেফট্যান্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং প্রশাসন জম্মু অঞ্চলের আইনজীবী, ব্যবসায়ী, কৃষক, বেকার যুবক এবং নাগরিক ও পরিকাঠামোর ঘাটতিগুলির নোট করবেন এবং মানুষের জীবন সহজ করার জন্য সেগুলি সমাধান করবেন।

জম্মু ও কাশ্মীর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন বনধকে সমর্থন করে। আইনজীবীরা আদালতের কাজে অংশ গ্রহণ করেন না। বিজেপি বাদে সমস্ত বিরোধী পার্টি এই বনধকে সমর্থন করেছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, কংগ্রেস, সিপিআইএম, প্যান্থার্স পার্টি, ডোগরা ফ্রন্ট, জম্মু মুসলিম ফ্রন্ট (জেএমএফ), শিবসেনা, আপ বনধকে সমর্থন করেছে।

৫ আগস্ট, ২০১৯ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম জম্মুর জুড়ে বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ অথচ সংগঠিত প্রতিবাদ ধ্বনিত হল। এই অবসরে ব্যবসায়িক সংগঠন ও রাজনৈতিক দলগুলি পৃথকভাবে বিক্ষোভ সংগঠিত করে।

Copyright © 2021 - 2022 Shramajeebee Bhasha. All Rights Reserved.